Header Ads

Header ADS

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ( RU ) শেষ সময়ের সফল প্রস্তুতি :- all unit



 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ( RU ) শেষ সময়ের  সফল প্রস্তুতি :- all unit


স্বপ্ন যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সেকেন্ড টাইম যারা প্রস্তুতি নিবে তাদের জন্য পোষ্টটি


✅প্রথমে যে বিষয় গুলো জানতে হবে


✍️প্রাথমিক আবেদনের তারিখ ২৫ মে থেকে ৯ জুন।


✍️পরীক্ষা হবে 


➖এ ইউনিট ২৬ জুলাই।

➖বি ইউনিট ২৭ জুলাই।

➖সি ইউনিট ২৫ জুলাই। 


✍️সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে।

✍️৮০ টি প্রশ্নে ১০০ নম্বরের এমসিকিউ হয়।

✍️রেজাল্টের উপর কোনো মার্ক নেই। 

✍️নেগেটিভ মার্ক আছে।

✍️আলাদা পাশ করতে হয় না।

✍️চার শিফটে পরীক্ষা হবে। 


➖চার শিফটের পরীক্ষা, প্রশ্ন,ফলাফল আলাদা।


⬛বিগত বছরের প্রশ্ন রিপিট হয় 

তাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক এবং একাডেমিক এর মূল বই 

এছাড়া যার যেটা পাওয়া পছন্দ সে সেই বইটা ফলো করতে পারো |


🔳আসন সংখ্যা 


✍️এ ইউনিটে ১৪০০+ (মানবিক+বাণিজ্য+বিজ্ঞান)।

✍️বি ইউনিটে ১০৫ টি(মানবিক + বিজ্ঞান)।

✍️সি ইউনিটে ৫৪ টি (মানবিক+বাণিজ্য)।


এই আসন গুলো তে যারা ভালো করবে তারাই 

চান্স পাবে, বিজ্ঞান/ বাণিজ্য বা মানবিক বলে কিছু

নেই সবাই সমান। 


🔳আবেদনের পদ্ধতি দুটি 


1️⃣প্রাথমিক আবেদন 

2️⃣চুড়ান্ত আবেদন


যাদের ন্যুনতম জিপিএ অথ্যাৎ 


✅মানবিক থেকে 

৩.০০  এসএসসি+এইচএসসি করে মোট ৭.০০

✅বাণিজ্য থেকে 

৩.০০  এসএসসি+এইচএসসি করে মোট ৭.৫০

✅বিজ্ঞান থেকে 

৩.৫০  এসএসসি+এইচএসসি করে মোট ৮.০০

আছে তারা সবাই প্রাথমিক আবেদন করতে পারবে।


প্রাথমিক আবেদন থেকে এইচএসসির জিপিএ

দেখে মোট ৭২ হাজার কে চুড়ান্ত আবেদনের সুযোগ দিবে।

এক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি

( ধারণা থেকে বলা হচ্ছে ) 


➖মানবিক থেকে এইচএসসি ৪.৪০

➖বাণিজ্য থেকে এইচএসসি ৩.৫০

➖বিজ্ঞান থেকে এইচএসসি ৪.৯০ যাদের আছে তারা 

আশা রাখতে পারো ইনশাআল্লাহ। 


⬛মান বন্টন


🔳এ ইউনিটের মানবন্টন(সবার জন্যই)

✅বাংলা ➖৩৫

✅ইংলিশ ➖৩৫

✅সাধারণ জ্ঞান ➖৩০


🔳বি ইউনিটের মানবন্টন-(বানিজ্য-বিভাগ ও অ-বানিজ্য)


➡️বানিজ্য👇

✅বাংলা

✅ইংরেজী

✅ব্যাবসা সংগঠন ও ব্যবস্হাপনা

✅হিসাব বিজ্ঞান 

✅আইসিটি


➡️অ-বানিজ্য(বিজ্ঞান +মানবিক) 


✅বাংলা ➖২০

✅ইংরেজি ➖৩০

✅জিকে ➖২৫

✅আইসিটি➖২৫


🔳সি ইউনিটের মানবন্টন-(বিজ্ঞান ও অ-বিজ্ঞান)


➡️বিজ্ঞান-অাব্যশিক বিষয়াবলি👇

✅ পদার্থ 

✅রসায়ন

✅আইসিটি

➡️ঐচ্ছিক বিষয়াবলি👇

✅গনিত

✅ জীববিদ্যা

✅জীববিদ্যা+গনিত(দুইটাই উত্তর করলে সি ইউনিটের সকল বিষয়ে ভর্তির সুযোগ থাকবে)


➡️অ-বিজ্ঞান-(বানিজ্য+মানবিক)


✅বাংলা➖৩০

✅ইংরেজি ➖৩০

✅জিকে/মনোবিজ্ঞান/ভুগোল➖৪০


➡️এবার দেখে নাও কীভাবে শেষ সময়ে সফলভাবে তুমি রাবির জন্য পুর্ণাঙ্গ প্রস্তুতি নিবে👇 


1️⃣প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপদ্ধতি সম্পর্কে 

জানতে হবে 

✍️কোন টপিক গুরুত্বপূর্ণ 

✍️কোন টপিক থেকে একাধিকবার প্রশ্ন আসছে

✍️প্রশ্ন কঠিন না সহজ হয়

✍️বিগত বছরের প্রশ্ন কেমন কমন পড়ে


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন

অর্থ্যাৎ প্রশ্নব্যাংক পড়েই ২৫-৩০% প্রশ্ন কমন পাবে।

( আমরা সবাই জানি এডমিশনের কোন নির্দিষ্ট সিলেবাস হয়না অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে )


2️⃣বিসিএস প্রশ্ন,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন,

বিভিন্ন চাকুরির পরীক্ষায় আসা প্রশ্ন থেকে

১০-১৫% হুবহু কমন আসে।

তোমাকে পাশ মার্ক তুলে দিলাম। 



4️⃣এইচএসসির মেইন বই বাংলা থেকে হুবহু

৮-১০টি প্রশ্ন আসে।  

➖১ম পত্রে শর্ট সিলেবাস গুরুত্ব দিয়ে 

➖২য় পত্রে পুনাঙ্গ সিলেবাস টাই পড় ভালো হবে।


✅ব্যকরণ অংশের জন্য ৯-১০ম শ্রেনীর বোর্ড 

বইটি পড়লে আর কিছু লাগবে না।


5️⃣ইংরেজি তে সময় দিতে হবে বেশি এজন্য

গ্রামার,ভোকাবুলারি খুব ভালো ভাবে পড়তে

পারলে তুমি ভালো  কিছুই করবে।


6️⃣জিকের জন্য এইচএসসির ভুগোল,ইতিহাস,পৌরণীতি

সমাজবিজ্ঞান,অর্থনীতি থেকে প্রশ্ন হয়। 

যেহেতু সময় অল্প আর গোছানো বই পড়তে হয়

তাই যেকোনো জিকে বই পড়লেই হবে।


👉👉বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাজেশন


7️⃣হতাশ না হয়ে স্রষ্টার উপর ভরসা রেখে

প্রস্তুতি নাও অব্যশই ভালো কিছু আসবে।

8️⃣নিয়মিত পড়াশুনা করতে হবে।

9️⃣রুটিন করে প্রতিদিন পড়তে হবে।



-শুভকামনা রইল সকলের জন্য😍


👉👉বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাজেশন





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.