মানবিক বা বিভাগ পরিবর্তন( humanities or group change )করে রাবিতে একটি সিট দখল করার পদ্ধতি:-
🔳➖➖রাজশাহী বিশ্ববিদ্যালয়➖➖🔳
⬛মানবিক বা বিভাগ পরিবর্তন করে রাবিতে
একটি সিট দখল করার পদ্ধতি⬛
✅প্রথমেই যেগুলো জানতে হবে
➖পরীক্ষা দিবে ৭২ হাজার শিফট হবে ৪ টি
➖প্রতি শিফটে ১৮ হাজার করে লড়বে।
⬛মানে একটি সিটের জন্য প্রতিদ্বন্দী ৩৫ জন।
৩৪ জন্য মানুষকে হারিয়ে একটি সিট দখল করতে
হবে তাহলে কি পরিমান পড়াশুনা করা লাগবে?
৩৪ জনের মধ্যে ১৪ জন কোনো প্রস্তুতি ছাড়াই
পরীক্ষা দিবে বাকি থাকে ২০ জন।
১০ জন ফাস্ট টাইমার+সেকেন্ড টাইমার যাদের
একক লক্ষ নেই এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের
প্রস্তুতি /দুরত্ব/পড়াশুনা/পারিবারিক চাপ/মানসিক চাপ/আত্নবিশ্বাসের অভাব/অতিরিক্ত আত্নবিশ্বাস বা স্বপ্ন না থাকার কারনে পিছিয়ে পড়বে।
বাকি ১০ জনের মধ্যে ৫ জন শুধু ঢাবিই তাদের সব
ভেবে আছে তারা ঢাবিতে চান্স না পেলে হতাশায়
রাবির প্রস্তুতি নিতেও ব্যর্থ হয়ে যাবে। ( আমার ধারণা)
✅বাকি ৫ জন আসল যোদ্ধা।
➖যেভাবে ৫ জন কে পরাজিত করা সম্ভব
✅মোট ৮০ টি প্রশ্নের পরীক্ষা হবে
মার্ক থাকবে ১০০ মানে প্রতিটি প্রশ্নের মান ১.২৫।
আর ভুলের জন্য কাটা যাবে ০.২০।
⬛কি কি থেকে পরীক্ষায় কমন আসে প্রশ্ন আসে
1️⃣রাবির প্রশ্নব্যাংক থেকে ২৫-৩০% মানে ২০/২৫ টি
প্রশ্ন একদম হুবহু কমন আসবে।
রাবির বিগত ১০ বছরের প্রশ্ন পড়তে হবে।
2️⃣বিসিএস /পিএসসির অন্তর্ভুক্ত বিভিন্ন পরীক্ষার
প্রশ্ন থেকে হুবহু ১০-১৫% কমন আসেই।
বিসিএস প্রশ্নব্যাংক এবং কারেন্ট অ্যাফেয়ার্স
পড়তে হবে।
3️⃣রাবির কিছু সিলেক্টেড টপিক আছে যেমন
বাংলায় সন্ধি/সমাস/শব্দ থেকে প্রশ্ন আসবেই
ইংরেজিতে Idiom phrase/synonyms/Antonym
/Translation এগুলো থেকে প্রশ্ন আসবেই।
টপিক গুলো ফলো করলেই ৩০/৩৫% কমন পাবে।
বিষয় ভিত্তিক পোষ্টে বিস্তারিত বলা আছে
ঐ টপিক গুলো ফলো করলেই
মোটামুটিই ৭৫/৮০% নাম্বার কমন পাবে ইনশাআল্লাহ
⬛এ জন্য পড়তে হবে ঃ-
✅রাবির বিগত ১১ বছরের প্রশ্নব্যাংক
✅বিসিএস প্রশ্নব্যাংক
✅রাবির সিলেক্টেড টপিক
✅শর্ট সিলেবাস
✅নিয়মিত রুটিন মাপিক পড়াশুনা করো।
✅আত্নবিশ্বাস বাড়াও।
✅কোচিং বা অনলাইনে বিভিন্ন মডেল টেস্ট দাও।
✅নিজেকে যাচাই করো।
সৎ ভাবে লেগে থাকো ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ
হবে।
শেখ সাকিব আল হাসান

কোন মন্তব্য নেই