Header Ads

Header ADS

যেভাবে গুচ্ছে ( GST science suggestion ) বিজ্ঞান শাখায় সহজে চান্স পাবে :-

 যেভাবে গুচ্ছে বিজ্ঞান শাখায় সহজে চান্স পাবে


গুচ্ছে চান্স পেতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫০+ নম্বরই যথেষ্ট। এর বেশি পেলে টপ সাবজেক্ট এবং টপ ভার্সিটি পেতে পারো ( যদিও এবার পরিসংখ্যান ভিন্ন হবে) তো ভালোভাবে পড়া উচিত।


এ ( A) ইউনিট:


বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।


আবেদন শেষ সময় : ২৫ জুন ( ১৫০০ টাকা ফি)


মানবণ্টন:


পদার্থ বিজ্ঞান ও রসায়ন অবশ্যই দিতে হবে।

চতুর্থ বিষয় হিসেবে জীববিজ্ঞান বা উচ্চতর গনিত এর বদলে বাংলা বা ইংরেজি যেকোনো একটি দাগাতে হবে। আবার চাইলে জীববিজ্ঞান ও উচ্চতর গণিত দুটোই দাগাতে পারবা।

( DU ক ইউনিট এর মত )


প্রতি বিষয় ২৫ করে মোট ১০০ মার্ক।

নেগেটিভ মার্ক = ০.২৫। ( একটা প্রশ্ন ভুলে গেলে )



👉বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাজেশন


কি কি পড়বে:


বাংলা ১ম পত্র:


বাংলা মেইন বই ও সহপাঠ হতে গদ্য-পদ্য-নাটক উপন্যাস এর বিষয়গুলো রিডিং পড়বে (শর্ট সিলেবাস যে গুলো আছে)

আলাদাভাবে সাহিত্য ও ইতিহাস পড়বা এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে


বাংলা ২য় পত্র:


নবম দশম শ্রেণির বাংলা ২য় পত্র পুরো বই আয়ওে রাখবা এবং পদ প্রকরণ, শব্দ,উচ্চারণ, বানান, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, ভাষা, ব্যাকরণ এর আলোচ্য বিষয়, সমাস, সন্ধি, প্রত্যয়, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয়,ধ্বনি,বাগধারা, ক্রিয়াপদ, কারক এগুলে থেকে বেশিরভাগ প্রশ্ন হয়।

বিগত সালের বোর্ড প্রশ্ন,ঢাবি,রাবি,জাবি,চবি,ববি,কুবি,খুবি,জবি,সাস্ট,বিইউপি,বিসিএস সহ সকল প্রশ্ন সমাধান করে যাবা।


ইংরেজি ১ম পত্র:


কবিতার লেখকের নাম এবং শর্ট সিলেবাস গুরুত্বপূর্ণ পেসেজ গুলো ভালো ভাবে পড়বা। এখানে থেকা Comprehension part আসতে পারে।


ইংরেজি ২য় পত্র:


Academic syllabus must


Transformation of sentence, Tense, noun, pronoun, adjective, verb, voice, narration, right form of verbs, synonym, antonym, tag question, subject verb agreement, vocabulary, preposition, clause, idiom, phrase, determiner, correction, Translation এসব প্রতিটি বিষয় হতে কমন আসবে।


বিগত সালের বোর্ড প্রশ্ন,ঢাবি,রাবি,জাবি,চবি,ববি,কুবি,খুবি,জবি,সাস্ট,বিইউপি,বিসিএস সহ সকল প্রশ্ন সমাধান করে যাবা |


বিজ্ঞান সাবজেক্ট গুলা 

পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এগুলো শর্ট সিলেবাসের অধ্যায় গুলো ভালোভাবে বুঝে শর্টকাট টেকনিক সহ পড়বা। মেইন বই বারবার পড়বা। বেসিক ক্লিয়ার থাকলে এনাফ। ছোট ম্যাথ গুলো উদাহরণ ও কাজের এগুলো সলভ করবা।


জীববিজ্ঞান এ অবশ্যই মেইন বুকের প্রত্যকটা লাইন ভালোভাবে বুঝে পড়বা। মুখস্ত করার চেয়ে টেকনিক্যালি পড়া ভালো


গ্রুপ সাবজেক্ট এর ক্ষেত্রে মেইন বইয়ের পাশাপাশি একটা প্রিপারশন বুক রাখবা/প্রশ্নব্যাংক সলভ করবা।কি কি টাইপ এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় তা জানতে পারবা | ( তোমাদের যার যেটা ভালো লাগে সেই  প্রশ্ন ব্যাংক টা সংগ্রহ করবে এবং তা A to Z  সলভ করবা  |

সময় খুব কম তাই সময়টাকে কাজে লাগাও। তোমাদের বন্ধুদের শেয়ার কইরো

শুভ কামনা😍




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.